ছাত্র-ছাত্রী থেকে শুরু করে কর্মজীবী সবার জন্যই মনোযোগ অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কোন কাজে মনোযোগ না থাকলে ভাল ফলাফল আসবেনা। অধ্যনের সময় মনোযোগে ঘাটতি থাকলে সহজে মুখস্হ হবেনা। মনোযোগের অভাবে অনেক সময়ই আমরা নিজেদের উপর আস্হা হারিয়ে ফেলি এবং হতাশ হই। মনোযোগ মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূরণ আলোচ্য বিষয়। মনোযোগের বৈশিষ্টগিলো জানা থাকলে হয়ত আপনি নিজের মনোযোগের সমস্যার সমাধান নিজেই করতে পারবেন। আসুন জেনে নিই মনোযোগের বৈশিষ্ট,সজ্ঞা ও শর্তাবলী জেনে নিই।

মনোযোগের বৈশিষ্ট্যঃ

১)মনোযোগ নির্বাচনধর্মীঃ

আমরা যে বিষয়ে মনোযোগ স্থাপন করি তা নির্বাচন করেই করা হয়।একসাথে অনেক উদ্দিপক আমাদের চেতনায় আঘাত করতে পারে।আমরা যে উদ্দিপকটি প্রয়োজনীয় মনে করি সেটি নির্বাচন করি,মনোযোগী হয়।তাই মনোযোগ নির্বাচনমূলক।

২) মনোযোগ পরিবর্তনশীলঃ

মনোযোগ খু্ব দ্রুত পরিবর্তনশীল।এক সেকেন্ডের কম সময়ের মধ্যে মনোযোগ এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হতে পারে।

৩) মনোযোগের ক্ষেত্র সীমিতঃ

মানুষের ব্রেনের ৭০% অচেতন ক্ষেত্র, ২৫% অমনোযোগ ক্ষেত্র আর ৫% মনোযোগ ক্ষেত্র।

৪)মনোযোগ ইচ্ছামূলকঃ

আমরা যে কোন বিষয়ে ইচ্ছা করে মনোযোগ দিতে পারি।

৫)দোদূল্যমানতাঃ

 মনোযোগের প্রধান বৈশিষ্ট্য হল দোদুল্যমানতা বা অস্থিরতা। আমরা কোন একটি বস্তুর প্রতি বেশিক্ষণ মনোনিবেশ করতে পারিনা।পরিণত যুবকদের ক্ষেত্রে ১৫-২০ বার। প্রথমে এ হার ধীর এবং পর‌্যবেক্ষণ চলতে থাকলে আরও দ্রূতগতির হয়।

৬) মনোযোগের ব্যহতিঃ

কোন ব্যক্তি একটি নির্দিষ্ট কাজ করছিল এমন সময় কিছু বাহ্যিক উদ্দিপক উক্ত কাজে বাঁধা সৃষ্টি করল। এটাই মনোযোগের ব্যহতি।

৭) স্বাস্থ্যঃ

 রোগ-শোকের কারণে মনের স্বাভাবিক সুস্থ্যতা ব্যহত হলে কোন বিষয়ে মনোনিবেশ করা সম্ভব হয়না।

৮) প্রেষণাঃ

 মনোযোগ প্রেষণার উপর নির্ভর করে। ক্ষুধার্ত খাদ্যের প্রতি,তৃষ্ণার্ত পানির প্রতি,ক্রীড়ামোদী খেলার প্রতি।

৯) প্রস্তুতি ও প্রত্যাশাঃ

আমরা যা প্রত্যাশা করি সে বিষয়ে আমরা মনোযোগী হই। নিদ্রিত অবস্থায় রোগীর টেলিফোন এলে ডাক্তার সহজেই রেগে উঠেন,কিন্তু তার পত্নীর ঘুমের ব্যঘাত হয়না। শিশু কেঁদে উঠলে আবার পত্নী সহজেই রেগে উঠে কিন্তু ডাক্তারের তাতে ঘুমের ব্যাঘাত হয়না।

১০) ক্লান্তি ও অবসাদঃ

 ক্লান্তি ও অবসাদ যখন আমাদের আচ্ছন্ন করে ফেলে তখন কোন কিছুতে মনোনিবেশ করা কঠিণ হয়ে পড়ে।

১১) মূল্যবোধঃ

সমাজকর্মী সামাজিক কর্মকান্ড সংক্রান্ত এবং ধর্মবেত্তাগণ ধর্মসংক্রান্ত কথা শুনলে সেদিকে মনোযোগ দেন। তাই মূল্যবোধ মনোযোগের একটি গুরুত্বপূর্ণ শর্ত।তাই মূল্যবোধও মনোযোগের একটি গুরুত্বপূর্ণ শর্ত।

মনোযোগের সজ্ঞাঃ

চেতনার চারপাশ থেকে অসংখ্যা উদ্দিপক থেকে একটি উদ্দিপক চেতনার কেন্দ্রে টেনে আনার মানসিক প্রক্রিয়াকে মনোযোগ বলে।

মনোযোগের শর্তাবলীঃ

 

১) আকারঃ

ক্ষুদ্র বস্তুর তুলনায় বৃহৎ বস্তু আমাদের মনোযোগ আকর্ষণ করে সহজেই।

২) তীব্রতাঃ

যেমন উজ্জ্বল আলো,তীব্র স্বর,তীব্র গন্ধ।

৩) গতিশীলতাঃ

 দর্শনের ক্ষেত্রে মানুষ চলমান বা গতিশীল বস্তুর প্রতি বেশি মনোযোগী।যেমন-পণ্যের চলমান বিজ্ঞাপন।

৪) পুনরাবৃত্তিঃ

যদি কোন উদ্দিপক বারবার উপস্থাপন করা যায়।

৫) নতুনত্ব বা বিশেষ বৈশিষ্ট্যঃ

উদ্দিপকের নতুনত্ব বা বিশেষ বৈশিষ্ট্য মনোযোগ আকর্ষণের এক উল্লেখযোগ্য শর্ত।

৬) দীর্ঘস্থায়িত্বঃ

 কোন শিশু হঠাং কেঁদে থেমে গেলে সেদিকে মনোযোগ নাও যেতে পারে কিন্তু যদি অনবরত কাঁদতেই থাকে তখন মনোযোগ আকর্ষণ করতে বাধ্য।

৭) বৈপরিত্যঃ

ফর্সা লোকের মাঝে একজন কালো লোকের অবস্থান সহজেই আমাদের মনোযোগ কেড়ে নেয়।

৮) রঙিন বস্তুঃ

 রঙিন বস্তুর মনোযোগ আকর্ষণ করার ক্ষমতা বেশি।

৯) উদ্দিপকের অবস্থানঃ

 ম্যাগাজিনের ভিতরের পৃষ্ঠার বিজ্ঞাপনের চেয়ে কভার পৃষ্ঠার বিজ্ঞাপন সহজেই আমাদের মনোযোগ আকর্ষণ করে।

মনোযোগের শর্তাবলীঃ

১) আবেগঃ

মনোযোগ নির্ধারণে আবেগ গুরুত্বপূর্ণ। যেমন- আমরা যাকে ভালবাসি তার সদগুণ দেখি আর যাকে ভালবাসিনা তার ত্রুটিগুলিই দেখি।

২) অভিজ্ঞতাঃ

শিকারী জানে কোথায় শিকারের দেখা পাবে তাই সে যথাস্থানে গিয়ে শিকারে ধাবিত হয়।

৩) আগ্রহঃ

যার যে বিষয়ে আগ্রহ সে বিষয়ে তার মনোযোগ সে বিষয়ে বেশি।

৪) কামনা-বাসনাঃ

মনোযোগ কামনা-বাসনার দ্বারা নির্ধারিত হয়।যে ব্যক্তি অর্থের কামনায় উন্মত্ত,সে সবসময় অধিক উপার্জনে মনোযোগী থাকে।

৫) অভ্যাস ও শিক্ষাঃ

ঘুম থেকে উঠে যার খবরের কাগজ পড়ার অভ্যাস,সকালে তার মনোযোগ খবরের কাগজের দিকেই ধাবিত হয়।

৬)মেজাজ ও মনোভাবঃ

মেজাজ বিগড়ে গেলে অতি সাধারণ বস্তুও মনোযোগের কারণ হয়ে দাঁড়ায়। যেসব- বিষয়ে আমাদের ইতিবাচক মনোভাব রয়েছে তার প্রতিও আমাদের আমাদের মনোযোগ ধাবিত হয়।

সুতরাং আমরা বলতে পারি মনোযোগ কতগুলো ক্রিয়া-প্রতিক্রিয়া দ্বারা  দ্বারা প্রভাবিত। মনোযোগকে সজ্ঞায়িত করতে গেলে যেসব কারণ দ্বারা মনোযোগ প্রভাবিত হয় সেসব কারণ নিয়ে আলোচনা করতে হবে।

আমার এ লেখা কারো যদি ভাল লাগে মন্তব্য করে পাশে থাকবেন আশা করি। উৎসাহ পেলে আরো লেখার চেষ্টা করব।

-ধন্যবাদ।